তোমরা কৃষক,তোমরা দিনমজুর
খেটে খাওয়া নগণ্য মানুষ
তোমাদের কতটুকু বা চাওয়া থাকতে পারে শুনি
কতটুকুন বা ইচ্ছে হয়,
তোমাদের চাওয়া হবে ভাত-কাপড়ে তাতেই যেন লজ্জা ভয়
তোমাদের স্বপ্নগুলো ডানাকাটা এই খড়ের ছাউনির বাইরে নয়
বলি,যতটা ওদের সয়!

সম্পূর্ণ